1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সুরমা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডে মহিলা মেম্বার পদে লড়তে চান মোছাঃ ফাতেমা বেগম
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জ সদর উপজেলার ৩নং সুরমা ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মোছাঃ ফাতেমা বেগম।
ইউনিয়নটির অবহেলিত জনপদের উন্নয়ন এবং বিশেষ করে নারীদের অধিকার সুরক্ষায় তিনি এবার নির্বাচনী মাঠে নেমেছেন।
আমীরপুর, সদরগড়, কুরুতলা পূর্ব সদরগড়, অক্ষয়নগর, ইব্রাহিমপুর, জগন্নাথপুর ও মঈনপুর—এই এলাকার সকল শ্রেণি-পেশার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভোট ও আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
গণমাধ্যমকে নিজের ভাবনা তুলে ধরে মোছাঃ ফাতেমা বেগম বলেন, সুনামগঞ্জ সদর উপজেলার অন্যান্য ইউনিয়নগুলোর তুলনায় সুরমা ইউনিয়ন এমনিতেই অনেক গুণে পিছিয়ে রয়েছে।
পুরো ইউনিয়নই যদি এত পিছিয়ে থাকে, তবে আমার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড কতটা পিছিয়ে রয়েছে, তা আমি গভীরভাবে অনুভব করতে পেরেছি। এই উন্নয়নবঞ্চিত সংরক্ষিত ওয়ার্ডের মানুষের পক্ষে আমি কার্যকর ভূমিকা রাখতে চাই।
এলাকার নারী সমাজের পিছিয়ে পড়ার কথা উল্লেখ করে তিনি বলেন, বিশেষ করে আমাদের নারীরা সব দিক থেকেই পিছিয়ে রয়েছে। আমি নির্বাচিত হলে নারীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করব। এলাকার অসহায় নারীদের বিধবা ভাতা, বয়স্ক ভাতা, গর্ভকালীন ভাতাসহ অন্যান্য সকল নাগরিক অধিকার ও সুযোগ-সুবিধা যথাযথভাবে বাস্তবায়নে কাজ করে যাব।
মানুষের ভালোবাসা ও সেবামূলক কাজের গুরুত্ব তুলে ধরে ফাতেমা বেগম আরও বলেন, মানুষ চিরকাল এই দুনিয়ায় থাকে না, কিন্তু মানুষের ভালো কাজ ও কৃতিত্ব দুনিয়ায় থেকে যায়। অর্থ-সম্পদ আজ আছে কাল নেই, কিন্তু মানুষের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। তাই আমি মানুষের কল্যাণে এমন কিছু করতে চাই, যেন মৃত্যুর পরেও মানুষ আমাকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর