1
2
| প্রকাশের তারিখঃ ৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
এতিম শিশুদের শিক্ষা ও মানবিক সেবায় কাজ করছে আল-মদিনা ফাউন্ডেশন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ নাজমুল ইসলাম
নেত্রকোণা প্রতিনিধি
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে আল-মদিনা ফাউন্ডেশন। এতিম শিশুদের আবাসন ও শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ এবং ছানি অপারেশনসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনের অধীনে পরিচালিত মাদরাসা ও ইয়াতিমখানায় বর্তমানে প্রায় ৫০ জন এতিম শিশুর থাকা, খাওয়া ও পড়াশোনার ব্যবস্থা রয়েছে। শিশুদের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি ধর্মীয় ও সাধারণ শিক্ষার মাধ্যমে তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বিনামূল্যে অথবা স্বল্প খরচে শিক্ষার সুযোগ করে দিচ্ছে প্রতিষ্ঠানটি।
শিক্ষার পাশাপাশি স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমেও গুরুত্ব দিচ্ছে আল-মদিনা ফাউন্ডেশন। বিভিন্ন সময়ে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ওষুধ বিতরণ এবং অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ছানি অপারেশন কর্মসূচির মাধ্যমে দরিদ্র মানুষের দৃষ্টিশক্তি ফিরে পেতে সহযোগিতা করছে প্রতিষ্ঠানটি।
ফাউন্ডেশনটির লক্ষ্য শুধু তাৎক্ষণিক সহায়তা প্রদান নয়, বরং দীর্ঘমেয়াদে সুবিধাবঞ্চিত মানুষকে স্বাবলম্বী করে তোলা। এ লক্ষ্যে শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন, গ্রন্থাগার প্রতিষ্ঠা এবং স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
আল-মদিনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মো. রোকন উদ্দিন বলেন, ‘দেশের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য। শিক্ষা, চিকিৎসা ও মানবিক সহায়তার মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করতে চাই। বিশেষ করে এতিম শিশুদের সুশিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে আমাদের এই উদ্যোগ।’
এরই ধারাবাহিকতায় নেত্রকোণা সদর উপজেলার বনোয়াপাড়া বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় শনিবার দুপুরে আল-মদিনা ফাউন্ডেশন মাদরাসা ও ইয়াতিমখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এ সময় ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মো. রোকন উদ্দিন, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী শোয়াইব আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তব্য রাখে ভাইস চেয়ারম্যান হিসেবে আরশাদুল আলম তালুকদার কাজী এবং নির্বাহী সদস্য হিসেবে মো. ফুল মিয়া,
আল-মদিনা ফাউন্ডেশন মাদরাসা ও ইয়াতিমখানার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক মো. নাইমুল হাসান এবং কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর