1
2
| প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু আহত ২
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃহুমায়ুন ফরিদ
পাবনা পূর্ব প্রতিনিধি
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে
নলমুড়া গ্রামের ৫জন এবং গজমতি গ্রামের একজন মৃত্যুবরণ করেন। তারা শুক্রবার,(৩০অক্টোবর ) দুপুরে সোনাপাক্রি বিলে মাছ ধরতে গেলে দুপুর সাড়ে তিনটার দিকে বজ্রপাতের মৃত্যুবরণ করেন । স্থানীয় জনগণ তাদেরকে দ্রুত পাবনা শহরের হাসপাতালে আপনি আসলে কর্তব্যরত ডাক্তারেরা প্রথমে চারজনকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে আরো দুজনের মৃত্যুবরণ করে। মৃত্যুর খবর পাবনা পাবনা পুলিশ সুপার আবু আস্রাফ নিশ্চিত করেছেন।
বজ্রপাতের মৃত্যুবরণকারিরা হলেন, শাওন (২২), পিতা রবিউল, গ্রাম_গজমতি, রব্বেল (২২), পিতা ইসমাইল, গ্রাম নলমুড়া, মিজান (১২), পিতা শাজাহান,নলমুড়া, সাজিদ (১০), পিতা নাজিম উদ্দিন, নলমুড়া, ইমন (১২) পিতা ইবাদুল গ্রাম নলমুড়া, আব্দুল্লাহ (১৫) পিতা শাহাদুল নলমুড়া। বজ্রপাতের মৃত্যুতে একই গ্রামের পাঁচজন হয় গ্রামে এখন শোকের মাতম চলছে। পিতা-মাতা আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব এবং গ্রামবাসী aমর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যুর ফলে সবাই হতবাক গান এখন নিস্তব্ধ শোকে স্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয় ঝবঝবিয়া গ্রামের মুক্তার আলী জানান বজ্রপাতের পর পরই চেঁচামেচিতে আমরা ঘটনাস্থলে যাই এবং সেখানে দুজনের মৃত্যু দেখে অন্যান্যদের সাথে নিয়ে হাসপাতালে নিয়ে আসি সেখানে কয়েকজন মারা যায় এবং গজমতি গ্রামের আহত রিপন হাসপাতালে ভর্তি আছে পাশে আরেকজন ও আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা শুক্রবার বিকেলে সোনা পাতিল বিলে মাছ ধরতে যান। হঠাৎ বৃষ্টি শুরু হলে ত এ সময় বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ছয়জনের মৃত্যু হয়।
এ বিষয়ে জানতে চাইলে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর