1
2
| প্রকাশের তারিখঃ ৩০ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্যানেল কর্মসূচির উদ্বোধন করলেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় ডোমেস্টিক রুফটপ সোলার প্যানেল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, এমপি।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান।
সংশ্লিষ্টরা জানান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, বিদ্যুৎ উৎপাদনে প্রচলিত জ্বালানি উৎসের ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থার বিকাশে ডোমেস্টিক রুফটপ সোলার প্যানেল কর্মসূচি একটি সময়োপযোগী উদ্যোগ।
এ কর্মসূচির মাধ্যমে বাসাবাড়ির ছাদে সৌরবিদ্যুৎ ব্যবহারের সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর