ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
ঢাকা- খুলনা - যশোর - কুষ্টিয়া লং মার্চ সফল করতে ঝিকরগাছায় উপজেলা জামায়াতের আয়োজনে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ অক্টোবর ( বৃহস্পতিবার ) বিকাল ৪ টায় ঝিকরগাছা কপোতাক্ষ ব্রীজ সংলগ্নে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একই স্থান থেকে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়ে থানার মোড় প্রদক্ষিণ করে উপজেলা মোড়ে গিয়ে শেষ হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে প্রচার মিছিলে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় প্রচার মিছিলে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ
প্রচার মিছিলে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান, কর্মপরিষদ সদস্য মো: আবিদুর রহমান, হাফেজ রেজাউল ইসলাম,হাফেজ রেজাউল করিম, কাজী আনারুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আলমগীর কবির সবুজ, পৌর আমীর আব্দুল হামিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া প্রচার মিছিলে পৌর ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমীর ও সেক্রেটারি সহ শিবিরের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াত সূত্রে জানা গেছে, ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত লং মার্চ ৩১ অক্টোবর শনিবার দুপুর ২ টা ৩০ মিনিটে যশোর মুড়লি মোড় থেকে লং মার্চ শুরু হবে ঢাকা পর্যন্ত । ১১ দফা দাবির ভিতরে রয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, গ্যাস - বিদ্যুৎ - সার সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ,আইনশৃঙ্খলা উন্নয়ন এবং দলীযকরণ বন্ধ।
এ দিকে লং মার্চ সফল করার লক্ষ্যে জামায়াতের কেন্দ্রীয় ও যশোর জেলার শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ যশোরের প্রত্যক টি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক ও প্রতিনিধিদের সাথে একাধিক স্থানে মতবিনিময় সভা করেছেন বলে জানা গেছে।
প্রচার মিছিল পূর্ব সমাবেশে বক্তারা, সকল নেতাকর্মীদের প্রতি লং মার্চ সফল করার উপর গুরুত্বআরোপ করেন।