1
2
| প্রকাশের তারিখঃ ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধে যুবক নিহত ১ আহত ৩
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আশিকুজ্জামান (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা ও ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন।
২৭ অক্টোবর ( মঙ্গলবার) রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে উপজেলার সোনাকুড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আশিকুজ্জামান ওই গ্রামের আছিরউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, জমিজমা নিয়ে বিরোধের জেরে মঙ্গলবার গভীর রাতে সোনাকুড় গ্রামের নজরুল (৫০), ফজলুর রহমান (৪৫), মনিরুজ্জামান (৩৫) ও আরিফুজ্জামান (৩১) প্রতিপক্ষের বসতবাড়িতে ঢুকে হামলা চালান বলে অভিযোগ উঠেছে। এতে আশিকুজ্জামান, তাঁর ভাই আশরাফুজ্জামান (৫০) ও বাবা আছিরউদ্দিন (৭০) আহত হন। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ২৮ অক্টোবর ( বুধবার) রাত ১টা ২০ মিনিটে আশিকুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত আশরাফুজ্জামান ও আছিরউদ্দিন হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে একই ঘটনায় অভিযুক্ত পক্ষের ফজলুর রহমানও আহত হয়েছেন। তাঁকে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। নিহত আশিকুজ্জামানের মরদেহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর