1
2
| প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় এক প্রবাসীর বাড়িতে গ্রিল ভেঙে ঘরে ঢুকে নগদ ৫০ হাজার টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছা. আয়েশা বেগম ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫ নম্বর পানিসারা ইউনিয়নের মোহিনীকাটি গ্রামের প্রবাসী রিপনের স্ত্রী আয়েশা বেগম ছোট সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করেন। তাঁর বড় ছেলে আরফিন রহমান অন্য একটি কক্ষে ঘুমায়।
অভিযোগে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ১৯ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সময় বড় ছেলে নিজের পড়ার কক্ষে না ঘুমিয়ে মায়ের পাশে গিয়ে ঘুমায়। পরদিন ২০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে আয়েশা বেগমের ঘুম ভেঙে গেলে তিনি বড় ছেলের কক্ষে লাইট জ্বলতে দেখেন। লাইট বন্ধ করতে ওই কক্ষের দিকে এগিয়ে গেলে তিনি বাড়ির পাশের মৃত মিলনের ছেলে মো. মিলনসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজন ব্যক্তিকে কক্ষের ভেতরে দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করেছেন। এ সময় তাঁর চিৎকারে ছেলেসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে ঘরে ঢুকে দেখা যায়, বাড়ির গ্রিল ভেঙে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশ করে ওয়ারড্রবের ড্রয়ার ভেঙেছে। সেখান থেকে নগদ ৫০ হাজার টাকা এবং আনুমানিক দুই লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার চুরি হয়েছে বলে অভিযোগ করেন গৃহবধূ। চুরি হওয়া স্বর্ণালংকারের মধ্যে এক ভরি ওজনের তিনটি স্বর্ণের চেইন ছিল বলে তিনি উল্লেখ করেছেন।
অভিযোগ অনুযায়ী , ১৯ অক্টোবর রাত ৯টা থেকে ২০ অক্টোবর রাত ৩টার মধ্যে যেকোনো সময় এ চুরির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানিয়েছেন বাদী।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে চুরি হওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে ঝিকরগাছা থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর