1
2
| প্রকাশের তারিখঃ ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাগরপুর উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ নাজমুল হক তপন আর নেই
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আশরাফুল হক বাবু, নাগরপুর টাঙ্গাইল :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ নাজমুল হক তপন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী ছিলেন। সহবতপুর নিবাসী সৈয়দ নাজমুল হক তপন আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুতে নাগরপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজনদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তৌফিক ও ধৈর্য দান করুন। আমিন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর