বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:
বাংলাদেশ পক্ষ থেকে এক জরুরি সতর্কবার্তা জারি করা হয়েছে। আগামী ১৯ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত কক্সবাজারের 'এডি ফায়ারিং রেঞ্জ'-এ মিসাইল ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
সামরিক কর্তৃপক্ষের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণচলাকালীন যেকোনো সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উল্লেখিত দিনগুলোতে সাধারণ জনগণ এবং সংশ্লিষ্ট সকলকে উক্ত এডি ফায়ারিং রেঞ্জ এলাকাটি সম্পূর্ণ পরিহার বা এড়িয়ে চলার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সেনাসূত্রে জানা গেছে, বাহিনীর নিয়মিত সামরিক দক্ষতা বৃদ্ধি ও অনুশীলনের অংশ হিসেবেই এই মিসাইল ফায়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও জনসাধারণকে এ বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য আহ্বান জানানো হচ্ছে।