1
2
| প্রকাশের তারিখঃ ২১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বাংলাদেশ প্রেসক্লাব এর ময়মনসিংহ মহানগর কমিটি দিলেন ফরিদ খান
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ:
বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর কমিটি গঠন, বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর কমিটি গঠন,বাংলাদেশ প্রেসক্লাব ময়মনসিংহ মহানগর শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মীর বাবুল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন ও সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদকে সাংগঠনিক পদে নির্বাচিত হয়েছেন।
গত (১৯ অক্টোবর) বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খান এ কমিটি প্রকাশ করেন।
সভাপতি মীর বাবুল ভোরের আকাশ পত্রিকা ময়মনসিংহ ব্যুরো, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন নিউজ ২১ বাংলা টেলিভিশনের ময়মনসিংহ জেলা প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক জোনায়েদ আহমেদ দৈনিক নাগরিক ভাবনা'র ময়মনসিংহ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
কমিটির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফরিদ খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাদের উপর আস্থা রেখে সংগঠনের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তা আমরা সাংবাদিকদের কল্যাণে কাজে লাগাতে চাই।
সাংবাদিকতায় ঐক্যবদ্ধ'র কোন বিকল্প নেই। আমরা দেশ ও মানুষের কল্যাণে বাংলাদেশ প্রেসক্লাবকে আরো এগিয়ে নিতে চাই।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর