1
2
| প্রকাশের তারিখঃ ১৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
যশোর থেকে প্রকাশিত দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী ঝিকরগাছায় উৎসবমুখর, আনন্দঘন ও রমরমা পরিবেশে পালিত হয়েছে। এ উপলক্ষে ১৩ অক্টোবর ( মঙ্গলবার) সকাল ১১ টায় ঝিকরগাছা প্রেসক্লাবে দৈনিক রানার এর আয়োজনে আলোচনা সভা ও কেক কাটা হয়।
দৈনিক রানারের ঝিকরগাছা প্রতিনিধি ও প্রেসক্লাবের সহ - সভাপতি আতাউর রহমান জসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
ঝিকরগাছা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইদ্রিস আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম ও সেক্রেটারি তরিকুল ইসলাম।
এ সময় অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণমান্যব্যক্তিবর্গ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা শেষে প্রেসক্লাবের আগত সকল সাংবাদিকবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময়,কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করেন আয়োজকরা।
অনুষ্ঠানের প্রধান অতিথি থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান তার বক্তব্যে, দৈনিক রানার পত্রিকার ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি, মেধাআকর্ষণ মূলক লেখার প্রংশসা করেন। সেই সাথে গণমাধ্যমকর্মীদের সাথে প্রশাসনের সদস্যদের নিবিড় বন্ধুসুলভ সম্পর্ক স্থাপনের মাধ্যমে সাংবাদিকতা চর্চার আহ্বান জানান এবং সেই সাথে অপ-সাংবাদিকতা থেকে বিরত থাকার জন্য আশাবাদব্যক্ত করেছেন ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর