ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি |
যশোর: যশোরের ঝিকরগাছা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনের উদ্দেশ্যে কঠোর সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, এসব অপরাধে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এছাড়া পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও অপরাধের বিরুদ্ধে জনসচেতনতামূলক সভা আয়োজনের জন্য উপজেলা প্রশাসনকে আহ্বান জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুর রশিদ, উপজেলা সমাজসেবা অফিসার তৌহিদুর রহমান এবং থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহী টিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, সাবেক যুগ্ম আহ্বায়ক আশফাকুজ্জামান খাঁন রনি, উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আনিসুর রহমান, উপজেলা আনসার কমান্ডার শম্পা পারভীন, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম এবং ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আকবর হুসাইনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও সাংবাদিকবৃন্দ।
সভায় যেসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে:
পাশাপাশি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানিয়েছে প্রশাসন। সভা শেষে প্রধান অতিথি ডা. মোসলেহ উদ্দীন ফরিদ এমপি প্রশাসনের সদস্যদের আইনবহির্ভূত কর্মকাণ্ড থেকে দূরে থাকার এবং সততার সাথে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা প্রদান করেন।