1
2
| প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা :
পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
যশোর জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের আয়োজনে এবং ঝিকরগাছা উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের বাস্তবায়নে উক্ত কর্মসূচি পরিচালিত হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষীকা আমিনা খাতুনসহ বিভিন্ন ইউনিয়নের আনসার ও ভিডিপি দলপতি এবং ভিডিপি সদস্যগণ।
কর্মসূচিতে আনসার ও ভিডিপি কার্যালয় থেকে সরবরাহকৃত ৬০টি ফলজ, বনজ ও ঔষধি গাছ সরকারি স্থান সমূহে রোপণ করা হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সম্পা পারভীন জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রোপণকৃত গাছগুলোর সঠিক পরিচর্যা ও সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ভিডিপি সদস্যদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়েছে। যাতে গাছগুলো বেড়ে উঠে পরিবেশ ও জনকল্যাণে দীর্ঘমেয়াদী অবদান রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর