1
2
| প্রকাশের তারিখঃ ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সাজুর মৃত্যুতে গভীর শোক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
টাঙ্গাইল প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালি ফসল, নাগরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, মামুদনগর ইউনিয়নের একজন ত্যাগী ও বলিষ্ঠ বক্তা, আমার অত্যন্ত স্নেহের রাজনৈতিক সহযোদ্ধা মোঃ শাহজাহান সাজু আর নেই। ১১ই সেপ্টেম্বর ২০২৬ রোজ রবিবার হৃদ্রোগে আক্রান্ত হয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ রাজনৈতিক সহযোদ্ধা, যাঁর অবদান ও স্মৃতি সহকর্মীদের হৃদয়ে অম্লান হয়ে থাকবে।
আমি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মরহুম সাজুর জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন।
আমিন, ইয়া রাব্বাল আলামিন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর