ইমকিয়াদ আহমেদ রাফিন, ঝিকরগাছা :
কেশবপুরে সন্ত্রাসী হামলা ও প্রেসক্লাব দখলের মতো জঘন্য ও নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ এবং প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা প্রেসক্লাব।
২১ সেপ্টেম্বর (সোমবার) প্রেসক্লাবের সভাপতি মো: রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো: তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রতিবাদলিপিতে এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। একইসঙ্গে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের দ্রুত সুস্থতা কামনা এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
প্রতিবাদলিপিতে বলা হয়, "প্রেসক্লাবে সন্ত্রাসী হামলা, প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের আহত করার মতো ঘটনা কোনো সভ্য সমাজে আশা করা যায় না।"
প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক কে এম ইদ্রিস আলী কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষরকারী অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন: