1
2
| প্রকাশের তারিখঃ ০৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
হালুয়াঘাট সীমান্তে চোরাচালানের অভিযোগ, নিয়ন্ত্রণে ‘গরু আলম’!
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ময়মনসিংহ:
হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে ভারতীয় পণ্য ও হুন্ডি ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা আলম মিয়ার বিরুদ্ধে। স্থানীয়ভাবে তিনি ‘গরু আলম’ নামে পরিচিত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ রয়েছে, উপজেলার তেলিখালী, ঝলঝলিয়া, গাবড়াখালী, কড়ইতলী ও আয়নাতলীসহ কয়েকটি সীমান্তবর্তী স্পট ব্যবহার করে ভারত থেকে গরু, জিরা, কসমেটিকস, ওষুধসহ বিভিন্ন পণ্য অবৈধভাবে দেশে প্রবেশ করানো হচ্ছে। পরে এসব পণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় বলে স্থানীয়দের দাবি।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য ও কতিপয় সাংবাদিককে ‘ম্যানেজ’ করে চোরাচালান কার্যক্রম চালানোর অভিযোগও রয়েছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে বলে অভিযোগকারীদের দাবি।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আলম মিয়া। তার বক্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেন।
এদিকে অভিযোগের বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তাকে পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সীমান্তে চোরাচালান বন্ধ এবং অভিযোগের সত্যতা যাচাইয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর