1
2
| প্রকাশের তারিখঃ ৩১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশ ও ডিবির যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশেষ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীতে অপরাধ দমনে বিশেষ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বৃহস্পতিবার (৩০ জুলাই) পরিচালিত এ যৌথ অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শিবিরুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কৃষ্টপুর, চরপাড়া, মাসকান্দা, আকুয়া, বাঘমারা, পুরাতন মেডিকেল গেইট, বলাশপুর, কেওয়াটখালী, আনন্দ মোহন কলেজ রোড, পাটগুদাম বীজ মোড় ও ময়মনসিংহ রেলস্টেশনসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তুহিন (২৮), হৃদয় (১৯), মো. আপন (২০), রানা মিয়া (৩২), অর্নব (২৩), শিমুল (১৯), বাদশা মিয়া (১৯), মাসুদ হোসেন (২১) ও মো. রমজান (২০)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃতদের মধ্যে তুহিনের বিরুদ্ধে একটি, হৃদয়ের বিরুদ্ধে দুটি, মো. আপনের বিরুদ্ধে একটি এবং রানা মিয়ার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।
তাদের বিরুদ্ধে ছিনতাইসহ বিভিন্ন অটর ব্যাটারি চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের দাবি, কোতোয়ালী থানা পুলিশ ও ডিবির এই যৌথ অভিযানের ফলে নগরীতে সক্রিয় ছিনতাইকারী চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করছে আইনশৃঙ্খলা বাহিনী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর