1
2
| প্রকাশের তারিখঃ ৩০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় স্পোর্টস ক্লাবের আয়োজনে ১২ দলীয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন,ঝিকরগাছা:
যশোরের ঝিকরগাছা উপজেলা স্পোর্টস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্টে পৌরসভা একাদশকে টাইবেকারে ০৪ গোলে হারিয়ে বাঁকড়া ইউনিয়ন একাদশ বিজয়ী হয়েছে। শুক্রবার (২৪জুলাই) বিকালে পৌরসদরের বি এম হাই স্কুল মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে কোনো দলের মধ্যে গোল না হওয়ায রেফারি দু দলের ভাগ্য নির্ধারণে টাইবেকারের সিদ্ধান্ত নেন। এতে উদ্বোধনী ম্যাচের শুরুতেই বাঁকড়া ইউনিয়ন একাদশ বিজয়ী হলো।
হাজারো দর্শক নন্দিত এ খেলা বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নী এমপি।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি লেখাপড়া চালিয়ে যাওয়ার পাশাপাশি খেলাধুলা চর্চার মাধ্যমে মাদককে না বলার আহ্বান জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম,সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবি মুরাদ, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ।
এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা স্পোর্টস ক্লাবের সভাপতি আরাফাত কল্লোল।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।
আষাঢ়ের বেরসিক বৃষ্টি এ খেলায় ক্রীড়ামোদী ফুটবলপ্রেমী দর্শকদের আটকাতে পারেনি। খেলা শুরুর পরপরই স্বাগতিক বিএম হাই স্কুলের মাঠ দশর্কেভরে যায়।আবহমান কাল ধরে ফুটবল যে জনপ্রিয় খেলা তা আবারও প্রমাণিত হলো শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্ণামেন্ট ঘিরে।
বৃষ্টি বিঘ্নিত খেলার মাঠে উভয় দলের মধ্যে ছিলো পাল্টাপাল্টি তীব্র আক্রমন। বিশেষ করে রক্ষণভাগের চৌকস ফরোয়ার্ড খেলোয়াড়দের বিধ্বংসী সমান আক্রমন। উভয় দলের সমর্থকদের মধ্যে এই পরিস্থিতিতে ছিলো টানটান উত্তেজনা। তবে শেষ নির্ধারিত সময় পর্যন্ত কোনো দলের গোল না হওয়ায় টাইবেকারে ভাগ্য নির্ধারিত হয়।
উল্লেখ্য খেলায় উপজেলার পৌরসভা একাদশ ও ১১টি ইউনিয়নসহ মোট ১২টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে পৌরসভা একাদশকে টাইব্রেকারে হারিয়ে ০২-০৪ গোলে বাঁকড়া ইউনিয়ন জয়ী।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর