1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জনস্বার্থে মোবাইল কোর্ট ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে,, নকলা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: মামুন হোসেন, (শেরপুর) জেলা প্রতিনিধি:
জালালপুর এলাকায় আল মোমিন বেকারী এন্ড বিস্কুট ফ্যাক্টরী এবং ঢাকা ফুড প্রোডাক্টে মোবাইল কোর্ট পরিচালনাকালে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার এবং পণ্যের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ না থাকার বিষয়টি পরিলক্ষিত হয়। এ অপরাধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুযায়ী প্রতিষ্ঠান দুটিকে অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে বিএসটিআই, ময়মনসিংহের সহকারী পরিচালক ও ফিল্ড অফিসার উপস্থিত ছিলেন।একই দিনে নকলা উপজেলার নারায়ণখোলা এলাকায় মাদকসহ এক ব্যক্তিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন, শেরপুরের পরিচালনায় সদর উপজেলার গৌরীপুর এলাকায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর বিধি ৬(১) লঙ্ঘনের দায়ে ৩টি যানবাহনের চালককে অর্থদণ্ড প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর