1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ব্রহ্মপুত্রে ভাসমান নৌকায় রাতভর জুয়ার আসর ও মাদক সেবনের অভিযোগ, ভাবখালীতে উদ্বেগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশেষ প্রতিবেদন :
ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী ইউনিয়নে ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান নৌকায় প্রতিরাতে জুয়ার আসর ও মাদক সেবনের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এ কার্যক্রম চললেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় উঠতি বয়সী তরুণরা জুয়া ও মাদকের দিকে ঝুঁকে পড়ছে, যা এলাকায় উদ্বেগের সৃষ্টি করেছে।
স্থানীয় একাধিক সূত্রের দাবি, রহমান (লেংড়া রহমান), তক্কি, রবিউল, সানী, মানিক ও আল আমিনের ছত্রছায়ায় ভাসমান নৌকায় নিয়মিত জুয়ার আসর বসানো হয়। একই সঙ্গে সেখানে মাদক সেবনের ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।
সূত্রগুলো আরও জানায়, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে সন্ধ্যার পর ভাবখালী বাজারের দক্ষিণ পাশ থেকে নৌকাটি ব্রহ্মপুত্র নদের স্রোতে ভাসিয়ে দেওয়া হয়।
গভীর রাত পর্যন্ত সেখানে জুয়ার আসর চলে এবং ফজরের আগে আবার নৌকাটি বাজারসংলগ্ন তীরে ভিড়ানো হয়।
আরও অভিযোগ রয়েছে, ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিন ইসলাম সোহেলের মাধ্যমে প্রতিদিন জুয়ার আসর থেকে প্রায় ১০ হাজার টাকা করে ‘বিট’ আদায় করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহিন ইসলাম সোহেল। মুঠোফোনে তিনি বলেন, “আমার বাড়ি ভাবখালী বাজার থেকে প্রায় এক কিলোমিটার দূরে। আমাদের বিট অফিসার সাফায়েতের সামনে তওবা করিয়ে লেংড়া রহমানের জুয়ার আসর বন্ধ করেছি।আমি জুয়ার আসর বসাই—এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমার রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অপপ্রচার চালাচ্ছে।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ব্রহ্মপুত্র নদের ভাসমান নৌকায় জুয়ার আসর ও মাদক সেবনের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর