1
2
| প্রকাশের তারিখঃ ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জে পাটনার ফিল্ড স্কুল ও কৃষক সেবা কেন্দ্রের কার্যক্রম উদ্বোধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দক্ষিণ মাধবপুর এলাকায় “পাটনার ফিল্ড স্কুল (PFS): GAP-ফল (আম) ও কৃষক সেবা কেন্দ্র”-এর কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
এ উদ্যোগের মূল উদ্দেশ্য হলো কৃষকদের পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করা। কৃষকদের আধুনিক কৃষি জ্ঞান ও প্রযুক্তি ব্যবহারে সক্ষম করে তুলতে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ, পরামর্শ এবং বিভিন্ন সেবা প্রদান করা হবে।
প্রকল্পটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। এতে সহযোগী হিসেবে রয়েছে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প। এছাড়া বিশ্বব্যাংক (World Bank) এবং আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD) এ উদ্যোগে সহায়তা প্রদান করছে।
সংশ্লিষ্টরা জানান, কৃষকদের মাঝে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসেস (GAP) সম্প্রসারণের মাধ্যমে নিরাপদ ও মানসম্মত আম উৎপাদন বৃদ্ধি, কৃষি উদ্যোক্তা তৈরি এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান লক্ষ্য।
স্থানীয় কৃষকরা আশা প্রকাশ করেছেন, কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণ সুবিধা পাওয়ায় তাদের উৎপাদনশীলতা ও আয় বৃদ্ধি পাবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর