1
2
| প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জুলাই শহিদ দিবস উপলক্ষে ঝিকরগাছায় জামায়াতের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন, ঝিকরগাছা :
যশোরের ঝিকরগাছায় জুলাই শহিদ দিবস উপলক্ষে উপজেলা জামায়াতের আয়োজনে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুলাই ( বৃহস্পতিবার) বিকাল ৫ টায় জামায়াতের উপজেলা মোড়স্থ কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খাঁন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
অন্যান্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারিদ্বয় মাস্টার আব্দুর রকিম, অধ্যাপক মশিউর রহমান,কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মো: আবিদুর রহমান,মাওলানা দ্বীন ইসলাম,অধ্যাপক আলমগীর কবির, পৌর আমীর আব্দুল হামিদ, সেক্রেটারি মনিরুজ্জামান সুমন, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার।
এ ছাড়া ও ঝিকরগাছা সদর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা এমদাদুল হক,সেক্রেটারি আতিয়ার রহমান,গদখালী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি, শরিফুল ইসলাম বিদ্যুৎ সহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ জুলাই শহিদদের স্মরণে বিভিন্ন স্মৃতি বিজাড়িত কথা তুলে ধরেন। তারা জুলাই চেতনা ধারণ ও ২৬ এর জনগণের দেওয়া গণভোটের রায়কে বাস্তবায়ন করে বর্তমান সরকারকে দেশ পরিচালনা করার আহ্বান জানান। পরে অনুষ্ঠান শেষে জুলাই শহিদদের আত্নার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর