1
2
| প্রকাশের তারিখঃ ১৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: মামুন হোসেন (শেরপুর) জেলা প্রতিনিধি:
জুলাই শহিদ দিবস ২০২৬ পালন উপলক্ষে আজ ১৬ জুলাই ২০২৬ তারিখে শেরপুরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, শেরপুরের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিনের নেতৃত্বে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা জুলাই শহিদ পরিবারবর্গ, জুলাই যোদ্ধাগণ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
জুলাই শহিদদের আত্মত্যাগ জাতির জন্য এক অবিস্মরণীয় প্রেরণা। তাঁদের মহান আত্মোৎসর্গের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে জেলা প্রশাসন, শেরপুর একটি মানবিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় পুনর্ব্যক্ত করে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর