1
2
| প্রকাশের তারিখঃ ১১ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নদী ভাঙনের কবলে সুনামগঞ্জের বাক্ষ্মণগাঁও: ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারের মানববন্ধন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শফিকুল বারী সুনামগঞ্জ প্রতিনিধি।
সুনামগঞ্জ সদর উপজেলার বাক্ষ্মণগাঁও
সুরমা নদীর পাড় ঘেঁষে দাঁড়িয়ে থাকা নদী ভাঙ্গনের কবলে ঝুঁকিপূর্ণ ৫০ পরিবারের মানববন্ধন।
শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১ টায় বাক্ষ্মণগাঁওস্থ সুরমা নদীর তীরে দ্রুত বাঁধ নিমার্ণের প্রতিবাদে মানববন্ধন কমসূচী পালিত হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের ভারীবর্ষণ ও উজানের ঢলে ৫০ পরিবারের রাত কাটছে আতঙ্কে। টিনের ঘরটার দরজা খুলতেই এখন পানি। গত বছরও যেখানে উঠান ছিল, সেখানে এখন স্রোত। গত কয়েক সপ্তাহের টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তীব্র হয়েছে ভাঙন। আর সেই ভাঙনের মুখে পড়ে দিশেহারা সুনামগঞ্জ সদর উপজেলার বাক্ষ্মণগাঁও গ্রামের প্রায় ৫০টি পরিবার। যেকোনো মুহূর্তে ভিটেমাটি,গৃহপালিত পশু-পাখী নদী গর্ভে তলিয়ে যাবে, এই আতঙ্ক।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর