1
2
| প্রকাশের তারিখঃ ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
এক টেবিলে কায়সার হামিদ ও ড. আসিফ মিজান: ঐক্যবদ্ধভাবে মানবসেবার অঙ্গীকার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশেষ প্রতিবেদক, ঢাকা:
জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা দুই প্রথিতযশা নক্ষত্র এবার এক সুতোয় গাঁথা হলেন আর্তমানবতার সেবায়। আজ ১০ জুলাই, ২০২৬ রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে এক বিশেষ সৌজন্য সাক্ষাতে মিলিত হন দেশের ফুটবল ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার, কিংবদন্তি ফুটবলার কায়সার হামিদ এবং বৈশ্বিক শিক্ষাঙ্গনে বাংলাদেশের প্রথম ভাইস-চ্যান্সেলর, প্রখ্যাত শিক্ষাবিদ প্রফেসর ড. আসিফ মিজান।
মেধা, মনন ও দেশপ্রেমের এই অনন্য কোলাজ শুধুই কোনো আনুষ্ঠানিকতার ফ্রেমে বন্দি ছিল না। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও প্রাণবন্ত এই বৈঠকে দুই গুণী ব্যক্তিত্বের সংলাপে মূল উপজীব্য হয়ে ওঠে টেকসই সমাজ উন্নয়ন, মানবাধিকার রক্ষা এবং দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠার মতো মহৎ উদ্যোগসমূহ। ক্রীড়াঙ্গনের সবুজ ঘাসে একসময় কোটি ভক্তের হৃদয়ে ঝড় তোলা লড়াকু নায়ক কায়সার হামিদ এবং বিশ্বমঞ্চে শিক্ষার আলো ছড়িয়ে দেশের গৌরব বয়ে আনা দূরদর্শী স্কলার প্রফেসর ড. আসিফ মিজান—উভয়েই ভবিষ্যতে যৌথভাবে সমাজকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করার দৃঢ় প্রত্যয় ও অভিন্ন ঐক্যমত্য ব্যক্ত করেন।
বৈঠক শেষে দুই ব্যক্তিত্ব জানান, ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে নিজেদের মেধা, যোগ্যতা ও সামাজিক অবস্থানকে কাজে লাগিয়ে সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য কল্যাণকর কিছু করাই তাদের মূল লক্ষ্য। সমাজ গঠন ও মানবিক মূল্যবোধের পুনর্জাগরণে মেধা ও ত্যাগের এই মেলবন্ধন আগামী দিনে একটি সাম্য ও সুন্দর সমাজ বিনির্মাণে অনন্য অনুঘটক হিসেবে কাজ করবে।
স্ব-স্ব ক্ষেত্রে পর্বতসম সুখ্যাতি অর্জন করা এই দুই উজ্জ্বল নক্ষত্রের নতুন এই যৌথ পথচলা এবং মানবিক উদ্যোগ আগামী প্রজন্মের জন্য এক মহতী অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন দেশের সুধীসমাজ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর