1
2
| প্রকাশের তারিখঃ ০৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করলেন নরসিংদীর পুলিশ সুপার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ মোবারক হোসেন নাদিম,স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরা থানা বার্ষিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. আবদুল্লাহ্-আল-ফারুক।
থানায় পৌঁছালে পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা জানান রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি)। এ সময় থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার (সালামী) প্রদান করে।
সালামী গ্রহণ শেষে পুলিশ সুপার রায়পুরা থানার বার্ষিক পরিদর্শন কার্যক্রম শুরু করেন। পরিদর্শনকালে তিনি থানার বিভিন্ন দাপ্তরিক রেজিস্ট্রারপত্র পর্যালোচনাসহ মালখানা, হাজতখানা, অস্ত্রাগার ও পুলিশ ব্যারাক ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার কর্মরত অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় তিনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিল, দাপ্তরিক কাজ নির্ভুলভাবে সম্পন্ন করা এবং থানায় আসা সেবাপ্রার্থীদের সাধারণ ডায়েরি (জিডি) ও মামলার ক্ষেত্রে দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নানা দিকনির্দেশনা প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর