1
2
| প্রকাশের তারিখঃ ০৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মাদক কেনাবেচার সময় পীরগঞ্জে হাতেনাতে আটক ২, উদ্ধার ৪৩ পিস ট্যাবলেট
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৪৩ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পীরগঞ্জ থানা পুলিশ। বুধবার (৮ জুলাই ২০২৬) বিকেলে জাবরহাট ইউনিয়নের দিবপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন—জাবরহাট মণ্ডলপাড়া গ্রামের রজিমুল ইসলামের ছেলে রনি ইসলাম (১৮) এবং জাবরহাট দিবপাড়া গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী মর্জিনা বেগম (৩৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জাবরহাট দিবপাড়া এলাকার ফরিদুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল। এ সময় তাদের কাছে থাকা ৪৩ পিস ট্যাপেনটাডল ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ২৯(ক) সারণি অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নং- ০৫, তারিখ: ৮/৭/২৬ খ্রিষ্টাব্দ।
ওসি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের এই চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক সংশ্লিষ্ট অপরাধী যেই হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে”
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর