1
2
| প্রকাশের তারিখঃ ১২ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় নির্বাসখোলা ইউনিয়ন ৮ নং ওর্য়াড বিএনপি আঞ্চলিক কার্যালয় শুভ উদ্বোধন।
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি:
দীর্ঘ ১৭ বছর পর আন্দোলনের মধ্যে দিয়ে ফ্যাসিবাদী সরকার পতনের পর উৎসব মুখর পরিবেশে ৩ (জানুয়ারি), সন্ধ্যা ৭ টার সময় স্থানীয় বল্লা বাজারে ৮ নং ওর্য়াড বিএনপি আঞ্চলিক কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,নির্বাসখোলা ইউনিয়ন বিএনপি সভাপতি লিয়াকত আলী।এ ছাড়া ও বক্তব্য রাখেন,বিএনপি নেতা নূর মোহাম্মদ,হাসেম আলী,যুবদল নেতা আব্দুস সালাম,আব্দুল আলীম,খলিলুর রহমান,অনুষ্ঠান সঞ্চালনা করেন-নূর ইসলাম ওর্য়াড বিএনপি।
যুবনেতা আব্দুস সালাম বলেন,আমরা তৃনমূল কর্মীদের অফিস উপহার দিতে পেরেছি,এ জন্য সকল কর্মীরা আনন্দিত এবং উজ্জীবিত। আমরা দলকে সুসংগঠিত এবং তারেক জিয়ার হাতকে শক্তিশালী করার জন্য তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর