1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
তুচ্ছ বিরোধে রুবেল হত্যা, গ্রেফতার চার সহোদর ভাই
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
বিশেষ প্রতিনিধি
ময়মনসিংহ নগরীর ৩৬বাড়ী কলোনীতে সংঘটিত চাঞ্চল্যকর রুবেল হত্যা মামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার সহোদর ভাইকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের জেরে রুবেলের ওপর ধারালো অস্ত্র দিয়ে নৃশংস ভাবে জবাই করে হত্যা করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চার সহোদর ভাইকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, এই নৃশংস হত্যাকাণ্ডে ৩৬বাড়ী কলোনী এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় অন্য কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর