1
2
| প্রকাশের তারিখঃ ০৬ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শাল্লায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: আলোচনা সভা ও চারা বিতরণ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: ফখরুল ইসলাম, শাল্ল উপজেলা প্রতিনিধি:
"উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের শাল্লায় উৎসবমুখর পরিবেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ (০৬ জুলাই ২০২৬) উপজেলা পরিষদ কনফারেন্স রুমে সকাল ১১ টায় এক বিশেষ আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), শাল্লা-এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম।
বক্তারা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং পরিবেশ সুরক্ষায় পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
বিআরডিবি’র ঋণ সহায়তার সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে শাল্লা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) পিয়াস চন্দ্র দাস বলেন, "আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে প্রতিটি গ্রামের মা-বোনেরা যেন আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। সরকারের কাছ থেকে আপনি যে উদ্দেশ্যে ঋণ (যেমন: ৫০ হাজার টাকা) নিচ্ছেন, তা সঠিক বাস্তবায়নের মাধ্যমে যথাসময়ে কিস্তি পরিশোধ করে ফেরত দিলে সরকারের সাথে আপনার একটি সুসম্পর্ক ও বিশ্বস্ততা গড়ে উঠবে। তখন সরকার চিন্তা করবে, আমার এই সদস্য ঋণ নিয়ে সফলভাবে স্বাবলম্বী হয়েছেন। ফলে পরবর্তীতে সদস্যদের কর্মসংস্থানের পরিধি আরও বাড়াতে এবং সুবিধা নিশ্চিত করতে সরকার ঋণের পরিমাণ আরও বাড়িয়ে দেবে।"
তিনি তাঁর বক্তব্যে টেকসই পল্লী উন্নয়নে প্রশাসন ও বিআরডিবি’র নিরলস প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। একই সাথে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপস্থিত সুবিধাভোগী ও স্থানীয় সাধারণ মানুষের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন—শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন, শাল্লা উপজেলা প্রাণিসম্পদ ডাক্তার মুকিতুর রহমান, বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম মাস্টার,
উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আতাউর রহমান,শাল্লা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার কালীপদ দাশ এবং শাল্লা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান।
এছাড়াও বিআরডিবি-এর নারী সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর