1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের এইচএসসি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠান -২০২৬
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের আয়োজনে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, নবাবগঞ্জ সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহা. আমানুল্লাহ, শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম প্রমুখ ।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোহা. তরিকুল আলম সিদ্দিকি।
এ সময় অতিথিরা কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন এবং এইচএসসি-২০২৬ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে হলে সততা, অধ্যবসায় ও আত্মবিশ্বাসের বিকল্প নেই। শিক্ষার্থীদের মনোযোগ ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তারা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, শুভকামনা এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর