1
2
| প্রকাশের তারিখঃ ২৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিনাইগাতীতে পাইপগান অস্ত্রসহ পিয়ার আলী ৩২ নামে একজন আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো:মামুন হোসেন, ঝিনাইগাতী শেরপুর:
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি পাইপগানসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার এবং অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার (২৯ জুন) এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তি মো. পিয়ার আলী (৩২)। তিনি উপজেলার নওকুচি কোচপাড়া গ্রামের বাসিন্দা এবং ফজল হকের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে সদস্যরা সন্দেহভাজন হিসেবে পিয়ার আলীকে আটক করেন। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি পাইপগান উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঝিনাইগাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে অন্য কোনো ব্যক্তি বা অপরাধচক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র, চোরাচালান ও অন্যান্য অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয়রা সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এমন অভিযানকে স্বাগত জানিয়ে অবৈধ অস্ত্র নিয়ন্ত্রণে আরও জোরদার তৎপরতার দাবি জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর