1
2
| প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
বর্তমান সময়ে যুবসমাজকে মোবাইল গেম, জুয়া-আসক্তি থেকে দূরে রাখতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় সহ দেশীয় খেলাধুলার প্রসার ঘটাতে হবে বলে মন্তব্য করেছেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ।
২৬ জুন (শুক্রবার) বিকেলে যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের ইস্তা ইকরা ইসলামিক একাডেমি সংলগ্ন মাঠে ওই অঞ্চলের যুবসমাজের উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঈদুল আজহার আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাকে উৎসাহিত করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শক মাঠে সমবেত হন। ঘোড়দৌড়কে কেন্দ্র করে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিশিষ্ট সমাজসেবক সহকারী অধ্যাপক শফিকুর রহমানের সভাপতিত্বে এবং মাওলানা আসাদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যশোর জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন, হাজিরবাগ ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোজাম্মেল হক, বাঁকড়া ইউনিয়ন আমির মাওলানা আব্দুল খালেক, চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট হাবিব কায়সার, মো. মুজাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার ২০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৮ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ৫ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ৩ হাজার টাকা।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ ক্রীড়া ও সংস্কৃতি সংরক্ষণে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতে ও গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং যুবসমাজকে ইতিবাচক কর্মকান্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর