1
2
| প্রকাশের তারিখঃ ২৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নরসিংদীর ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি।
নরসিংদীর মাধবদীতে মাদক, ইভটিজিং, হানিট্র্যাপ বাল্যবিয়েসহ সকল অসামাজিক অন্যায়ের বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জুন) সকালে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগীরথপুর, মাধবদী পৌরসভার টাটাপাড়া ও নুরালাপুর ইউনিয়নের নওপাড়া এলাকাবাসীর আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত এলাকাবাসী মাদকসেবী ও মাদক বিক্রেতাদের উদ্দেশ্য করে বলেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে মাদক ছাড়তে হবে অন্যথায় এলাকা ছাড়তে হবে। বিভিন্ন সামাজিক উদ্যোগের মাধ্যমে মাদকসহ সকল অসামাজিক কার্যকলাপের বিরদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সমাবেশে।
সমাবেশে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা। বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, শিল্পপতি জাকির হোসেন ভূইয়া, হাজী লাল মিয়া মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন, মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলম হোসেন মোল্লা, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আব্দুর রশিদ, মাধবদী পৌরসভার ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ, ভগীরথপুর গ্রামের জাকির হোসেন, আহসান হাবীব খোকন, মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল বাতেন প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর