1
2
| প্রকাশের তারিখঃ ২৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বেনাপোল সীমান্তে সাড়ে ১৫ লক্ষ টাকার ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-১
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে ১জন আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
বৃহস্পতিবার (২৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর হতে মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ ভারতীয় ৩৯১০পিস ইয়াবা, ০২ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল, ০১টি মোটরসাইকেল এবং নগদ ১৬২০/-টাকা আটক করে।
বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ১৫,৪৪,৪২০/-(পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বিশ) টাকা।আটক আসামী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন।আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর