1
2
| প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুরে ক্যাডেট এএসআই নিয়োগের প্রথম দিনের কার্যক্রম সম্পন্ন
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো: মামুন হোসেন (শেরপুর) জেলা প্রতিনিধি:
সেবার ব্রতে চাকরি—স্লোগানে শেরপুর জেলা পুলিশ লাইন্স মাঠে সকাল ৮ ঘটিকা থেকে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের লক্ষ্যে অত্র জেলার প্রার্থীদের প্রথম দিনের কার্যক্রম শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায়
শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সম্মানিত সভাপতি হিসেবে সার্বিক কার্যক্রম সরজমিনে তদারকি করেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
এসময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি পুলিশ সুপার (ঢাকা রেঞ্জ অফিস) জনাব মোঃ আসলাম শাহজাদা অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ হেডকোয়ার্টার্স) জনাব নাইম উল-আলম নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি, ময়মনসিংহ) জনাব মাহফুজা খাতুন অতিরিক্ত পুলিশ সুপার (আইএসটিসি, জামালপুর) জনাব মোঃ আজহারুল ইসলাম মুকুল উপস্থিত ছিলেন।
উক্ত নিয়োগ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব নাসরিন আক্তার, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব আবদুল্লাহ আল মামুন এবং সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জনাব সরকার ফরহাদ আহমেদসহ সংশ্লিষ্ট বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
আগামী ২৫ জুন ২০২৬ খ্রিঃ তারিখ শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ লাইন্স, শেরপুরে Physical Endurance Test (PET)- এর দৌড় পুরুষ প্রার্থীর ১৬০০ মিটার ও নারী প্রার্থীর ১০০০ মিটার, লং জাম্প, হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর