1
2
| প্রকাশের তারিখঃ ২৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মৌলভীবাজারে রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে হামলা, নারীসহ আহত ৩; থানায় অভিযোগ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, বিশেষ প্রতিনিধি :
মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সূর্য্যপাশা গ্রামে রাস্তা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন।
ঘটনার পর ভুক্তভোগী মো. মুনিম মিয়া বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে অভিযুক্তরা হলেন— আব্দুল মিয়া, ইমরান মিয়া, মিতায়েফ মিয়া, মিজান মিয়া, রোজিনা বেগম ও পাপড়ী বেগম।
স্থানীয় সূত্র ও অভিযোগে জানা যায়, গত ১৬ জুন দুপুর আনুমানিক ১টার দিকে বিরোধপূর্ণ জমিতে থাকা একটি সুপারি গাছ উপড়ে ফেলা নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পূর্বের বিরোধের জের ধরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মো. মুনিম মিয়ার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় মো. মুনিম মিয়া, মামুন মিয়া এবং সেলিনা বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করেন।
আহতদের মধ্যে মামুন মিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ প্রেরণ করেন। সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর