1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
ঝিকরগাছায় যুবদল ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশবিরোধী ষড়যন্ত্র,অপতৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যশোরের ঝিকরগাছা উপজেলা যুবদল ছাত্রদলের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন (মঙ্গলবার) বেলা ১১টায় ঝিকরগাছা পৌর সদরে যশোর-বেনাপোল মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় দেশবিরোধী যেকোনো ধরনের অপপ্রচার-মিথ্যাচার ও অগণতান্ত্রিক সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন ঝিকরগাছা উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু।
এ সময় বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল,উপজেলা ছাত্রদলের আহবায়ক আশরাফুল আলম রানা, পৌর ছাত্রদলের আহবায়ক আরাফাত কমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক বুলবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর