1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জে খড়ের গাদায় মিলল অচেতন স্কুলছাত্রী, হাসপাতালে ভর্তি: ধর্ষণের অভিযোগে মামলা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ২০ জুন (শনিবার) রাতের এই ঘটনায় আজ সোমবার ওই ছাত্রীর বাবা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২০ জুন সন্ধ্যায় ওই ছাত্রীর বাবা-মা কেনাকাটার জন্য স্থানীয় বাজারে যান। এ সময় বাড়িতে ওই ছাত্রী ও তার ছোট দুই ভাই অবস্থান করছিল। রাত ১০টার দিকে বাবা-মা বাড়ি ফিরে মেয়েকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে রাত ১১টার দিকে বাড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে রাস্তার পাশে একটি খড়ের গাদার ওপর মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা।
উদ্ধারের পর রাত ১টার দিকে পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে সেখানেই চিকিৎসাধীন রয়েছে। ভুক্তভোগী ছাত্রীর বাবা জানান, অজ্ঞাতপরিচয় কোনো ব্যক্তি তার মেয়েকে অপহরণ ও ধর্ষণের পর ওই স্থানে ফেলে রেখে পালিয়ে গেছে। মেয়ের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসায় ব্যস্ত থাকার কারণেই থানায় অভিযোগ করতে কিছুটা দেরি হয়েছে।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ। ওই ছাত্রীর ডাক্তারি পরীক্ষাসহ প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর