1
2
| প্রকাশের তারিখঃ ২৩ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
পীরগঞ্জ সরকারি কলেজে ২০২৬ সালের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ আসাদুজ্জামান
পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পীরগঞ্জ সরকারি কলেজে,আজ সকালে ২০২৬ সালের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক দোয়া মাহফিলের এক আবেগঘন পরিবেশের আয়োজন করে । এই বিশেষ দিনটিতে কলেজ প্রাঙ্গণ যেন এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
সকাল থেকেই বিদায়ী শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছিল পুরো কলেজ ক্যাম্পাস।
অনুষ্ঠানে কলেজটির মাননীয় অধ্যক্ষ,বদরুল হুদা, সহযোগী অধ্যক্ষ একরামুল ইসলাম ও অন্যান্য শিক্ষকবৃন্দ এবং বিদায়ী শিক্ষার্থীরা প্রিন্ট ও ইলেকট্রিনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
অত্র কলেজের কয়েকজন পরীক্ষার্থী তাদের স্মৃতিচারণ করেন এবং শিক্ষকদের কাছে দোয়া ও আশীর্বাদ চান যাতে ভালো পরীক্ষা দিয়ে দেশের উচু শিকড়ের পদার্পণ করতে পারেন।
পরবর্তীতে কলেজের অধ্যক্ষ বদরুল হুদা বলেন, তোমাদেরকে মানুষের মত মানুষ হতে হবে। পরিক্ষার হলে গিয়ে কি কি অনুসরণ অনুকরণ করতে হবে সে বিষয় এ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। পীরগঞ্জ কলেজের নাম তোমরা আরো অনেক উচুস্থানে নিয়ে যাবে এই আশা করি। তোমরা যেন একদিন দেশের বিভিন্ন স্থানে সর্বোচ্চ জায়গায় অবস্থান নিতে পারো এই দোয়া করি।
অন্যান্য শিক্ষকরা ও তাদের মূল্যবান বক্তৃতায় শিক্ষার্থীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে উপদেশ দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন।
সবশেষে, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বিদায়ী শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়, যা তাদের জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর