1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে নালিতাবাড়ীতে আলোচনা সভা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মামুন হোসেন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:
সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শেরপুরের নালিতাবাড়ীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দায়িত্বশীল তথ্য প্রচার, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য শেয়ার না করা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল মালেক। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম তথ্য আদান-প্রদানের গুরুত্বপূর্ণ মাধ্যম হলেও ভুল ও বিভ্রান্তিকর তথ্য সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম। তিনি বলেন, যাচাই ছাড়া তথ্য প্রচার ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য ক্ষতির কারণ হতে পারে। সঠিক তথ্য প্রচারে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং গুজব ও অপপ্রচার প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর