1
2
| প্রকাশের তারিখঃ ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের একটি রঙ্গিন ব্যানার সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃআনোয়ার হোসেন বগুড়া সদর
নিষিদ্ধ ঘোষিত দলের আওয়ামীলীগের একটি রঙ্গিন ব্যানার সহ আওয়ামী লীগ নেতা গ্রেফতার। গোপন সংবাদ ও মাননীয় পুলিশ সুপার বগুড়া মহোদয়ের দিক নির্দেশনায় সহকারী পুলিশ সুপার, আদমদীঘি সার্কেল ও অফিসার ইনচার্জ, আদমদীঘির নেতৃত্বে আদমদীঘি থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করিয়া আদমদীঘি থানাধীন আদমদীঘি ইউপিস্থ ০৪ নং ওয়ার্ডের অন্তর্গত তালসন গ্রামের কালিবাড়ি মোড়ে জনৈক উদ্দিন এর চায়ের দোকানের পিছনে ০১ নং আসামীর নেতৃত্বে বিভিন্ন এলাকা হইতে আসা অনুমান ৩৫ জন কার্যক্রম নিষিদ্ধ ঘেষিত ছাত্রলীগ ও আওয়ামীলীগ এর উচ্ছৃঙ্খল নেতা/কর্মী আগামী ইং-২৩/০৬/২০২৬ তারিখ কার্যক্রম নিষিদ্ধ ঘেষিত।
বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আদমদীঘি থানা এলাকাসহ বগুড়া জেলার যে কোন স্থানে নাশকতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকান্ড মহাসড়কের চলাচলরত যানবাহন ভাংচুর, মহাসড়কের ক্ষতি সাধন, সরকারী স্থাপনা বিনষ্ট করিয়া দেশে অস্থিতিশীল ও অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার নিমিত্বে বর্তমান প্রতিষ্ঠিত সরকারকে ক্ষমতাচ্যুত করিবার লক্ষ্যে একত্রিত হইয়াছে সংবাদ প্রাপ্ত হইয়া ঘটনাস্থলে পৌছাইয়া আসামী মোঃ সাকিব হোসেন (২৯), সভাপতি,আদমদীঘি উপজেলা ছাত্রলীগ, পিতা-মোঃ ওসমান, সাং-তালশন, ইউপি-আদমদীঘি সদর, থানা-আদমদিঘী, জেলা-বগুড়া কে ১৫ ফিট বাই ০৩ ফিট সাইজের কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত।
আওয়ামীলীগের একটি রঙ্গিন ব্যানার সহ গ্রেফতার করিয়া থানায় এজাহার দায়ের করিলে আদমদীঘি থানার মামলা নং-২০, তারিখ- ২২/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- 15(3) The Special Powers Act, 1974; তৎসহ ২৬(২)/২৭(২) সাইবার সুরক্ষা আইন, ২০২৬ রুজু করা হয়। গ্রেফতারকৃত-০১ জন আসামীকে অদ্য পুলিশ স্কর্ট পার্টির মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর