1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
৪৯ বিজিবির অভিযানে বেনাপোলে ১০ লক্ষ টাকার ভারতীয় কসমেটিক্স আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ
যশোর সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
আজ রবিবার (২১ জুন) সারাদিন যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি’র সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৬৭টি শাড়ী, ০২টি কম্বল, ১১৪ কেজি ফুসকা, ৪.৫ কেজি জিরা, ১০৮টি খাদ্য সামগ্রী, ৩.৫ কেজি কিসমিস, ০.৫ কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ০১ প্যাকেট সন পাপড়ী, ১৫০০টি চকলেট এবং ৭৩৮টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য ৯,৭০,৮০০/-(নয় লক্ষ সত্তর হাজার আটশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর