1
2
| প্রকাশের তারিখঃ ২১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কারওয়ান বাজারে সাংবাদিক রুবেলের ওপর হামলা, নিন্দা ও প্রতিবাদ
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ডিবিসি নিউজের ভিডিও জার্নালিস্ট রুবেলের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ।
সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, পেশাগত দায়িত্ব পালনকালে একজন গণমাধ্যমকর্মীর ওপর এ ধরনের হামলা স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, একটি স্বাধীন দেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। গণমাধ্যমকর্মীদের ওপর ধারাবাহিক হামলা ও নির্যাতনের ঘটনা উদ্বেগজনক। এসব ঘটনার বিরুদ্ধে সাংবাদিক সমাজসহ সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ মনে করে, গণমাধ্যমকর্মীদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে কাজ করার সুযোগ নিশ্চিত না হলে গণতন্ত্র ও জবাবদিহিতার চর্চা ব্যাহত হবে। তাই রুবেলের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর