1
2
| প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নালিতাবাড়ীতে প্রবাসফেরত জামাইকে শিকলে বেঁধে নির্যাতন: ১ জন গ্রেপ্তার,
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় প্রবাসে উপার্জিত অর্থ ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে গিয়ে শ্বশুরবাড়ির লোকজনের হাতে নির্যাতনের শিকার হয়েছেন এক প্রবাসফেরত ব্যক্তি,,
মামুন হোসেন (শেরপুর) জেলা প্রতিনিধি:
শুক্রবার (১৯ জুন) সকালে নালিতাবাড়ী থানায় ভুক্তভোগীর স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে তাঁর বাবা মহর উদ্দিন, চাচা আসাদ আলীসহ মোট ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে উপজেলার নয়াবিল ইউনিয়নের বাদলাকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বাদলাকুড়া গ্রামের মহর উদ্দিনের মেয়ের সঙ্গে যশোরের ঝিকরগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের সোরহাব হোসেন বাবুর বিয়ে হয়। সোরহাব প্রায় ১৭ বছর প্রবাসে ছিলেন। এ সময় জমি কেনার উদ্দেশ্যে তিনি বিভিন্ন সময়ে শ্বশুর মহর উদ্দিনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকা দেন। পরে আরও দেড় লাখ টাকা দেওয়ার দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার টাকা ও সেই টাকায় কেনা জমি বুঝে নিতে শ্বশুরবাড়িতে গেলে সোরহাব হোসেনের সঙ্গে শ্বশুর মহর উদ্দিনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে আটক করে শিকল দিয়ে নারকেলগাছের সঙ্গে বেঁধে মারধর করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোরহাব হোসেনকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন এ ঘটনায় দায়ের করা মামলায় আসাদ আলী নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে,,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর