1
2
| প্রকাশের তারিখঃ ১৯ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ হাজার কেজি সরকারি চাল জব্দ, ব্যবসায়ী আটক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মামুন হোসেন জেলা প্রতিনিধি:(শেরপুর)
কর্মসূচির জন্য বরাদ্দকৃত প্রায় ৩৩ হাজার কেজি সরকারি চাল জব্দ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় এক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, নিম্নআয়ের মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি চাল অবৈধভাবে মজুত ও বাণিজ্যিকভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ চাল জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট এক ব্যবসায়ীকে আটক করা হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে জব্দকৃত চালের উৎস এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে প্রাথমিক তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনাটি শেরপুর জেলায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির চাল যাতে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা,,
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর