1
2
| প্রকাশের তারিখঃ ১৮ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
বৃষ্টিতে জলাবদ্ধতায় দুর্ভোগ, স্থায়ী সমাধান চান এলাকাবাসী
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :
ঝিকরগাছা উপজেলার বোটঘাট রোড এলাকায় সামান্য বৃষ্টিতেই তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। পৌরসভার গুরুত্বপূর্ণ ও বাজার সংলগ্ন এই সড়কটিতে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ চলাচল করলেও পানি জমে থাকায় নিয়মিত ভোগান্তির মুখে পড়ছেন তারা। স্থানীয়দের অভিযোগ, অল্প বৃষ্টিতেই সড়কের বিভিন্ন অংশে পানি জমে যায় এবং দীর্ঘ সময় ধরে তা নিষ্কাশন না হওয়ায় পথচারী ও যানবাহন চলাচল ব্যাহত হয়। বিশেষ করে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একাধিক স্থানীয় বাসিন্দা জানান, দুই পাশের সংযোগ সড়ক ইতোমধ্যে উঁচু হয়ে গেছে, কিন্তু মাঝখানের বোটঘাট রোডটি নিচু অবস্থায় থাকায় পানি সহজে নিষ্কাশন হতে পারছে না। ফলে সামান্য বৃষ্টিতেই পুরো এলাকায় জলাবদ্ধতা তৈরি হচ্ছে।
স্থানীয়রা মনে করছেন, শুধু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নই নয়, সড়কটি অন্তত প্রায় এক ফুট উঁচু করে নতুন করে ঢালাই দেওয়া হলে দীর্ঘমেয়াদে এই জলাবদ্ধতা সমস্যা সমাধান সম্ভব হবে।
এলাকাবাসী দ্রুত স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা ঝিকরগাছা উপজেলার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO)-এর দৃষ্টি আকর্ষণ করে বোটঘাট রোডে কার্যকর ড্রেনেজ সংস্কার এবং সড়ক উঁচু করে পুনঃনির্মাণের দাবি জানিয়েছেন। তাদের প্রত্যাশা, দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের মাধ্যমে অল্প বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতা নিরসন করা হবে এবং দীর্ঘদিনের জনদুর্ভোগের স্থায়ী অবসান ঘটবে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর