1
2
| প্রকাশের তারিখঃ ১৭ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
চণ্ডীপাশার নতুন দিনের স্বপ্নদ্রষ্টা সাব্বির ভূঁইয়া: তারুণ্যই হোক উন্নয়নের চালিকাশক্তি
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
হুমায়ুন কবির | বিশেষ প্রতিনিধি | নান্দাইল, ১৭ জুন ২০২৬
তপ্ত রোদে মানুষের বাড়ি বাড়ি ঘাম ঝরিয়ে হেঁটে চলা, একে একে প্রতিটি মানুষের হাতে হাত রেখে কুশল বিনিময়—দৃশ্যটি এখন চণ্ডীপাশা ইউনিয়নের চেনা চিত্র। ইউনিয়নজুড়ে পরিবর্তনের হাওয়া বইয়ে দিতে আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ করছেন তরুণ সমাজসেবক সাব্বির ভূঁইয়া। তিনি কেবল ভোটারদের কাছে ভোট চাইতে যাচ্ছেন না, বরং তাদের হৃদয়ের ভাষা বুঝতে চাচ্ছেন।
সেবাই যার পরম ধর্ম:-
নির্বাচনী ব্যস্ততার মাঝেও সাব্বির ভূঁইয়ার কথায় ক্ষমতার চেয়ে সেবার মানসিকতাই বড় হয়ে ধরা দেয়। তিনি বলেন, “নির্বাচন আমার জন্য কোনো ক্যারিয়ারের সিঁড়ি নয়; বরং মানুষের পাশে থাকার একটি মাধ্যম। সৃষ্টিকর্তা যদি আমাকে কবুল করেন, তবে বাকিটা জীবন আমি এই ইউনিয়নের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করতে চাই।”
ঐতিহ্যের ধারক ও আধুনিকতার সমন্বয়:-
মরহুম সিদ্দিকুর রহমান (রঙ্গু ভূঁইয়া)-এর মতো একজন ত্যাগী নেতার নাতি হিসেবে সাব্বির ভূঁইয়া পারিবারিক ঐতিহ্যকে ধারণ করেন। কিন্তু রাজনীতির মাঠে তিনি এসেছেন সম্পূর্ণ নিজস্ব মেধা ও আধুনিক দৃষ্টিভঙ্গি নিয়ে। সাবেক এই ছাত্রনেতার দৃঢ় বিশ্বাস, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করলে উন্নয়ন করা সম্ভব। তিনি মনে করেন, একজন নেতাকে হতে হয় জনগণের দুঃখের ভাগীদার, আর সেটাই তার রাজনীতির মূল ভিত্তি।
জনসমর্থনে নতুন মেরুকরণ:-
সামারুল্লা, খামারগাঁও কিংবা ফুলবাড়িয়া—যেখানেই যাচ্ছেন, সেখানেই মানুষের স্বতঃস্ফূর্ত ভালোবাসা পাচ্ছেন তিনি। সাধারণ মানুষ দেখছে একজন পরিচ্ছন্ন ব্যক্তিত্বকে, যিনি কথা ও কাজের মিল রাখতে জানেন। চণ্ডীপাশার নতুন প্রজন্ম সাব্বির ভূঁইয়ার মধ্যে দেখছে এমন এক নেতাকে, যিনি ইউনিয়নকে একটি স্মার্ট ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলবেন।
সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী:-
নির্বাচন সামনে রেখে সাব্বির ভূঁইয়া কোনো লম্বা চওড়া প্রতিশ্রুতি নয়, বরং ইউনিয়নবাসীর সাথে একটি আত্মিক বন্ধন গড়তে চান। এলাকার সার্বিক উন্নয়নে তিনি প্রতিটি নাগরিকের পরামর্শ ও সক্রিয় অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছেন। তরুণ এই সমাজসেবকের এই পথচলা এখন চণ্ডীপাশার প্রতিটি মানুষের মুখে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর