1
2
| প্রকাশের তারিখঃ ১৬ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
নাগরপুরের সন্তান ডা. নন্দ দুলাল সাহা সোহরাওয়ার্দী হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মো. আশরাফুল হক বাবু
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার কৃতি সন্তান, বিশিষ্ট চিকিৎসক ও শিক্ষাবিদ প্রফেসর ডা. নন্দ দুলাল সাহা রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) পদে নিযুক্ত হয়েছেন।
তাঁর এ নিয়োগের খবরে নাগরপুরসহ টাঙ্গাইল জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষের সৃষ্টি হয়েছে। চিকিৎসা সেবা, চিকিৎসা শিক্ষা ও প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘদিনের অভিজ্ঞতার কারণে তিনি দেশের চিকিৎসা অঙ্গনে একজন সুপরিচিত ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চিকিৎসা খাতে দীর্ঘদিনের অবদান, পেশাগত দক্ষতা এবং প্রশাসনিক অভিজ্ঞতার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে। কর্মজীবনে তিনি একজন দক্ষ চিকিৎসক, শিক্ষক ও প্রশাসক হিসেবে সুনাম অর্জন করেছেন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, তাঁর অভিজ্ঞ নেতৃত্বে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা, শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনা আরও গতিশীল হবে। পাশাপাশি হাসপাতালের সেবার মানোন্নয়নেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
প্রফেসর ডা. নন্দ দুলাল সাহার এ গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে নাগরপুরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁরা তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্বে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেছেন।
নাগরপুরের কৃতি সন্তান হিসেবে তাঁর এ অর্জন উপজেলাবাসীর জন্য গৌরবের বিষয় বলে মনে করছেন এলাকাবাসী। তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবা খাত আরও সমৃদ্ধ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর