1
2
| প্রকাশের তারিখঃ ১৫ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
শাল্লায় গ্রাম আদালত সচেতনতায় সমন্বিত কর্মশালা
প্রতিদিনের কণ্ঠস্বর ডেক্সঃ
মোঃ ফখরুল ইসলাম
শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলা ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৫ জুন ২০২৬, সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে শাল্লা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন, শাল্লা, সুনামগঞ্জ-এর আয়োজনে স্থানীয় সরকার বিভাগের অধীনে ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ- ৩য় পর্যায় প্রকল্প’ (স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়)-এর আওতায় এই কর্মশালার আয়োজন করা হয়।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পিয়াস চন্দ্র দাস। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর শফিকুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় স্থানীয় পর্যায়ে গ্রাম আদালতের কার্যকারিতা এর মাধ্যমে কীভাবে স্বল্প সময়ে ও স্বল্প খরচে সঠিক বিচার নিশ্চিত করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
একইসাথে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বক্তারা মতামত প্রকাশ করেন।
কর্মশালায় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য ও মতামত তুলে ধরেন— শাল্লা উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিশ্বপতি চক্রবর্তী, উপজেলা শিক্ষা কর্মকর্তা পরিমল ঘুষ , উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (পিডিবিএফ) সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক মতিউর রহমান খান, উপজেলা বি আর ডিপি কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা সুফার ভাইজার কালিপদ রায়, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস চন্দ দাস।
এছাড়াও উপস্থিত ছিলেন- সাব-ইন্সপেক্টর (এসআই) রহিম মিয়া, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর এরিয়া ম্যানেজার বুরহান উদ্দিন, ও ব্র্যাক প্রতিনিধি , সল্ট ইন্টারন্যাশনালএরিয়া ম্যানেজার টিটো বিশ্বাস,এবং স্থানীয় সংবাদকর্মীবৃন্দ।
কর্মশালায় উপস্থিত ব্যক্তিবর্গ প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের দোরগোড়ায় গ্রাম আদালতের সুফল পৌঁছে দিতে এবং আইনি সেবা আরও সহজতর করতে সরকারি ও বেসরকারি উভয় পক্ষকে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক: এস এম জামান
প্রধান সম্পাদক
যোগাযোগ: Head Office:
86/ purana palton,Dhaka 1000
মোবাইল: 01906337172
ইমেইল: pratidinerkonthosor@gmail.com
©দৈনিক প্রতিদিনের কন্ঠস্বর